National

অখিলেশের সঙ্গে জোট, প্রধানমন্ত্রীর ঘুম উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মায়া

উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে সপা-বসপা জোট নিয়ে চর্চা দীর্ঘদিন ধরেই চলছিল। অখিলেশ রাজি থাকলেও মায়াবতী কোথাও যেন গররাজি ছিলেন। অবশেষে সেই জোট হল। শনিবার যে জোটের কথা ঘোষণা হতে চলেছে তা শুক্রবারই পরিস্কার হয়ে গিয়েছিল। শনিবার সকালে অখিলেশকে পাশে নিয়ে জোটের কথা ঘোষণা করেন বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী। জোট ঘোষণা করে মায়াবতী দাবি করেন, তাঁদের এই জোট উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও বিজেপি সভাপতি অমিত শাহের ঘুম উড়িয়ে দেবে। এই জোটকে একটি নতুন রাজনৈতিক বিপ্লব বলে ব্যাখ্যা করেন তিনি। মায়াবতীর দাবি, তাঁদের এই জোট বিজেপির ক্ষমতায় ফেরা রুখে দেবে।

সপা-বসপা ৩৮টি করে আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসকে তারা রায়বরেলি ও আমেঠি ছেড়ে দিয়েছে। যে ২টি আসনকে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসের পকেট সিট হিসাবে ধরা হয়ে থাকে। আর এই ২টি আসনেই গান্ধী পরিবারের লোকজন ভোটে লড়ে থাকেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026