প্রতীকী ছবি
গাড়ির পিছনে মাল রাখার জায়গায় রাখা ১০টি বস্তা। আর সেই বস্তার মধ্যে কিলবিল করছে ৩২৭টি বিরল প্রজাতির কচ্ছপ। এমন লুকিয়ে চুরিয়ে কচ্ছপ পাচারের ব্যবস্থা করেও অবশ্য রেহাই পেলনা পাচারকারীরা। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল তারা। কচ্ছপ পাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কচ্ছপগুলিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়। পুলিশ জানিয়েছে, এর পিছনে রয়েছে ওয়াইল্ড লাইফ স্মাগলিং গ্যাং। পুলিশের কাছে এই কচ্ছপ পাচারের খবর গোপনে এসে পৌঁছনোর পরই এসটিএফ ব্যবস্থা নেয়। আর কারা এর পিছনে রয়েছে তা খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…
একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…
সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…