National

তাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যা এবং অপ্রমাণিত, বিস্ফোরক অলোক বর্মা

সিবিআই প্রধানের পদ থেকে তাঁকে সরানোর পক্ষে যেসব অভিযোগ সামনে আনা হয়েছে তা মিথ্যা এবং অপ্রমাণিত। কোনও অভিযোগেরই কোনও ভিত্তি নেই। নেহাতই তুচ্ছ অভিযোগ। তাঁকে সরানো নিয়ে এভাবেই মুখ খুললেন সিবিআইয়ের প্রাক্তন প্রধান অলোক বর্মা। গত বৃহস্পতিবার রাতে তাঁকে সরানোর পর একটি বিবৃতি প্রকাশ করে অলোক বর্মা দাবি করেন, তাঁর বিরুদ্ধে মাত্র একজন কিছু অভিযোগ এনেছেন। যিনি আবার তাঁর শত্রু। কেবল সেই একজনের অভিযোগের ভিত্তিতে তাঁকে সরানো হল। অথচ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। কোনও অভিযোগই প্রমাণিত নয়। প্রসঙ্গত তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে থাকা রাকেশ আস্থানা। যাঁর সঙ্গে দ্বৈরথেই এতকিছু ঘটে গেল।

পরতে পরতে নাটকের মধ্যে দিয়ে যাচ্ছেন সিবিআইয়ের প্রাক্তন প্রধান অলোক বর্মা। তাঁকে ছুটিতে পাঠানোর আড়াই মাস পর গত মঙ্গলবারই সুপ্রিম কোর্ট তাঁকে তাঁর পদ ফিরিয়ে দেয়। নির্দেশ দেয় প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের সিলেকশন কমিটি অলোক বর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এই কমিটি গত বৃহস্পতিবার অলোক বর্মাকে সরানোর নির্দেশ দেয়। ২-১ ভোটের ব্যবধানে এই সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জায়গায় তাঁর প্রতিনিধি হিসাবে বৈঠকে ছিলেন বিচারপতি একে সিক্রি। বৈঠকে প্রধানমন্ত্রী ও বিচারপতি একে সিক্রি অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেন। বিপক্ষে দেন লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026