National

উচ্চবর্ণের জন্য সংরক্ষণ, চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

লোকসভায় সহজে পাশ হওয়ার পর গত বুধবার রাত পর্যন্ত রাজ্যসভার অধিবেশন চলে। কারণ ছিল একটাই। রাজ্যসভায় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য চাকরি ও শিক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত করতে সংবিধান সংশোধনী বিল পাশ। যা রাতের দিকে পাশ হয়েও যায়। কিন্তু সংসদের ২ কক্ষ থেকে বিলটি পাশ করানোর পরও তা পড়ল চ্যালেঞ্জের মুখে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই সংবিধান সংশোধনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আবেদন জমা দেয় দিল্লির একটি এনজিও ইয়ুথ ফর ইকুয়ালিটি।

ওই এনজিও-র দাবি, এই সংবিধান সংশোধনী সংবিধানের মৌলিক গঠন বিনষ্ট করবে। তাদের চ্যালেঞ্জকে সামনে রেখে সুপ্রিম কোর্টের একটি নির্দেশের উল্লেখ করে তারা। ১৯৯২ সালে ইন্দিরা সোয়নি মামলায় সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছিল যে অর্থনৈতিক বিষয় কখনই সংবিধানে স্বীকৃত কোনও সংরক্ষণের একমাত্র ভিত্তি হতে পারেনা। তাছাড়া তাদের দাবি, সুপ্রিম কোর্টই ৫০ শতাংশ সর্বাধিক সংরক্ষণের কথা জানিয়েছিল। উচ্চবর্ণের এই সংরক্ষণ সেই উর্ধ্বসীমাও লঙ্ঘন করছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026