National

ব্যাঙ্ক ম্যানেজারের ঘরে ভাঙচুর, গ্রেফতার ২ সরকারি কর্মী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার ম্যানেজারের ঘরে হামলা চালানোর অভিযোগে ২ সরকার কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ২ জনই কেরালার রাজ্য সরকারি কর্মী। গত বুধবার ছিল বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে ভারত বন্‌ধের দ্বিতীয় দিন। এই বন্‌ধে অন্যান্য রাজ্যে অল্প বিস্তর প্রভাব পড়লেও কেরালায় ২ দিন ব্যাপী ধর্মঘটের ২ দিনই বন্‌ধ সর্বাত্মক আকার নেয়। সেখানেই গত বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তিরুবনন্তপুরমের একটি শাখা খোলা রাখার প্রতিবাদ করে ম্যানেজারের কেবিন তছনছ করে দেন বন্‌ধ সমর্থকেরা। টেবিলের ওপর ছুঁড়ে দেওয়া হয় কম্পিউটার। তছনছ করা হয় গোটা ঘর। শাসানো হয় ম্যানেজারকে।

এই ঘটনার পর ওই ব্যাঙ্ক ম্যানেজার পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে ১৫ জন ম্যানেজারের কেবিনে ঢুকে তাণ্ডব চালান। এরপর অশোকন ও হরিলাল নামে ২ কেরালার রাজ্য সরকারি কর্মচারিকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাঁদের আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ধনু রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মকর রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

কুম্ভ রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 4, 2026

মীন রাশির রবিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৫ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 4, 2026

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026