National

ঈশ্বরের নিজের দেশে দ্বিতীয় দিনেও বন্‌ধ সর্বাত্মক

দ্বিতীয় দিনে পা রাখার পর ধরে নেওয়া হয় বন্‌ধের ধার কমে। দ্বিতীয় দিনে প্রথম দিনের মত জোরদার বন্‌ধ হয়না। মানুষ একদিন বাড়িতে কাটানোর পর দ্বিতীয় দিনও কর্মহীন ভাবে বাড়িতে কাটানো পছন্দ করেননা। কিন্তু দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরালায় বুধবারও বন্‌ধ কার্যত সর্বাত্মক। কেরালার রাস্তায় এদিন সরকারি বাস ছিলনা। প্রায় ছিলনা অটো। হাতে গোনা কয়েকটা অটো বিভিন্ন শহরে ঘুরতে দেখা গেছে। কেরালা জুড়ে অবশ্য বেসরকারি পরিবহণ দেখতে পাওয়া গেছে। তবে মঙ্গলবার যেমন সব দোকানপাটও বন্ধ ছিল, বুধবার তা হয়নি। কিছু দোকানপাট এদিন ঝাঁপ খোলে। বিজেপি-র শ্রমিক সংগঠন বাদ দিয়ে সব শ্রমিক সংগঠনই এদিন বন্‌ধ পালন করেছে। ফলে কাজ হয়েছে নামমাত্র।

শবরীমালা মন্দিরে পুণ্যার্থীদের যাওয়ার ওপর যদিও কোনও বন্‌ধ নেই। তবু পুণ্যার্থীদের সংখ্যা এদিন ছিল তুলনায় নগণ্য। ব্যাঙ্কে প্রায় কাজ হয়নি। সরকারি দফতরগুলিতেও কাজকর্ম হয়নি বললেই ভাল। এছাড়া এদিন রাজ্য জুড়ে রেল ও সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। ফলে যেটুকু মানুষ কাজে কর্মে রাস্তায় বার হয়েছিলেন তাঁরাও চরম দুর্ভোগের শিকার হন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026