কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার আক্রোশ দিবস পালন করল কংগ্রেস। এদিন দিল্লিতে সংসদ চত্বরে ধর্নার মধ্যে দিয়ে ‘আক্রোশ দিবস’- এ অংশ নেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য সাংসদরা। সংসদের মধ্যেও নোট বাতিলের প্রতিবাদে ও প্রধানমন্ত্রীর সংসদে এসে বিবৃতির দাবিতে কংগ্রেস সহ বিরোধীরা হৈ হট্টগোল চালিয়ে যান। ফলে বার বার মুলতুবি হয়ে যায় দুই কক্ষের অধিবেশন। এদিন সকালে সংসদে বিরোধীদের নিজেদের মধ্যে বৈঠকেই এদিনের পরিকল্পনা স্থির করা হয়ে গিয়েছিল। সেই মতই সংসদের উভয় কক্ষে সোচ্চার হন সকলে। এদিকে এদিন কলকাতাতেও বিক্ষোভ মিছিল বার করে কংগ্রেস। কংগ্রেস সদর কার্যালয় বিধানভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে মিছিল এগোয়। শেষ হয় পার্ক সার্কাসে। সেখানে একটি ছোট সভাও করেন তাঁরা। রাতারাতি নোট বাতিলের মত সিদ্ধান্ত নিয়ে আমজনতাকে সমস্যায় ফেলার কোনও অধিকার মোদী সরকারের নেই বলে দাবি করেন প্রদেশ সভাপতি।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…