ফাইল : খাদে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত বাস, ছবি - আইএএনএস
নিছক চালকের ভুলেই একটি স্কুল বাস গড়িয়ে পড়ল খাদে। প্রাণ গেল ৬ ছাত্রের। প্রাণ গেছে ওই বাস চালকেরও। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার রেনুকাজিতে। যেখানে দুর্ঘটনাটি ঘটে তার সামান্য দূরেই রয়েছে একটি মন্দির।
পুলিশ জানাচ্ছে, শনিবার সকালে ডিএভি পাবলিক স্কুলের বেশ কিছু ছাত্রকে নিয়ে স্কুলের পথে এগোচ্ছিল স্কুলবাসটি। আচমকাই রাস্তায় বাসটি পিছলে যায়। পাহাড়ি রাস্তার একধারে খাদ। ছাত্রদের নিয়ে সেই খাদে গড়িয়ে পড়ে স্কুল বাস। এমন জায়গায় বাসটি পড়ে যে সেই দুর্গম স্থানে উদ্ধারকাজ চালাতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারীদের। বাসের ৬ ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হলেও আরও ১২ জন ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…