National

ঘন কুয়াশা, জাতীয় সড়কে ১৫টি গাড়ির ধাক্কাধাক্কি, মৃত্যু

ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার। ভোর বা রাতের দিকে কুয়াশার চাদর এতটাই পুরু থাকছে যে ভাল করে সামনে কী আছে দেখা যাচ্ছেনা। সেই কুয়াশার জেরে সবসময়েই দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকার প্রভাব বোঝা গেল একটি মর্মান্তিক দুর্ঘটনায়। প্রথমে একটি স্পিরিট বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির ধাক্কাধাক্কি হয়। এবার তার পিছনে থাকা একটি বাস এসে ধাক্কা মারে। সেই বাসে ধাক্কা মারে আরও কয়েকটি গাড়ি। আর এভাবেই ২ দিক থেকে আসা গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে থাকে। এতগুলো গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা লাগার জেরে প্রবল শব্দ তৈরি হয়। ছুটে আসেন আশপাশের লোকজন। পরে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় ১ ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৫ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ যে কুয়াশা তা মেনে নিচ্ছে পুলিশও। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর জেলার ছিন্নমস্তা মন্দিরের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর। এই দুর্ঘটনার জেরে ব্যস্ত এই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026