ফাইল ছবি
কুরখেতা জঙ্গলে মাওবাদীদের গতিবিধির কথা কানে আসে পুলিশের। খবর পেয়ে আর দেরি করেনি প্রশাসন। শুক্রবার সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের একটি যৌথবাহিনী পাঠানো হয় জঙ্গলে। সেখানে যৌথবাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে গেরিলাবাহিনীর মাওবাদীরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই। অবশেষে যৌথবাহিনীর গুলিতে মৃত্যু হয় ১ মাওবাদী গেরিলার। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ছাতরা জেলার কুরখেতা জঙ্গলে।
তাদের ১ সদস্যের মৃত্যুর পর বাকি গেরিলারা পালিয়ে যায়। যৌথ বাহিনী মৃত ওই মাওবাদীর দেহ উদ্ধার করেছে। তার কাছ থেকে একটি ইনসাস রাইফেল পেয়েছে পুলিশ। বাকি মাওবাদীদের খোঁজে জঙ্গল জুড়ে তল্লাশি শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…