ফাইল : অজয় মাকেন, ছবি - আইএএনএস
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন দিল্লি কংগ্রেসের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। গত বৃহস্পতিবার রাতেই তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিজের পদত্যাগের কথা জানিয়ে আসেন। পরে ট্যুইট করে পদত্যাগের কথা ঘোষণা করেন। দিল্লি কংগ্রেসের প্রধান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন অজয় মাকেন। এদিন ট্যুইটে অজয় রাহুল গান্ধী সহ তাঁর দলের সকলকে ধন্যবাদ জানান।
নিজের নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির এক কংগ্রেস নেতা জানান অজয় মাকেনের সরে দাঁড়ানোর কারণ তাঁর শারীরিক পরিস্থিতি। প্রসঙ্গত ২০১৮ সালেও অজয় মাকেনের সরে দাঁড়ানো নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। তখন কংগ্রেসের তরফে স্পষ্ট করা হয় তিনি পদত্যাগ করেননি, দিল্লির প্রধানের পদ থেকে কিছুদিনের জন্য অব্যাহতি নিয়েছেন। সে সময়ে বিদেশে চিকিৎসার জন্যও যান মাকেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…