ল্যাবরেটরি, প্রতীকী ছবি
২০১৯ সালের প্রথম ৪ দিনে রাজস্থানে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ৮৮ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। রাজস্থানের যোধপুর থেকে সবচেয়ে বেশি সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত পাওয়া গিয়েছে। খুব পিছিয়ে নেই জয়পুরও। এছাড়া কোটা, পালি, আজমের, উয়দপুর থেকে শুরু করে অন্য অনেক শহর থেকেই সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত পাওয়া যাচ্ছে। সবে সে রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। তারপরই এভাবে রাজ্য জুড়ে সোয়াইন ফ্লুয়ের রমরমা চিন্তার ভাঁজ পুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতরের।
রাজ্য সরকার অবশ্য মানুষকে আতঙ্কিত হতে বারণ করেছে। বরং জ্বর হলে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া কথা জানিয়েছে তারা। এদিকে ঠিক কী কারণে এভাবে সোয়াইন ফ্লু ছড়াচ্ছে তা খুঁজে দেখার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…