প্রতীকী ছবি
জিপের মাথায় মৃতদেহ বেঁধে ৫ জন জিপ নিয়ে যাচ্ছিলেন বিহারের সুলতানগঞ্জে। সেখানেই মৃতদেহ সৎকার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে মৃতদেহ বাহক ওই ৫ জনেরও মৃত্যু হল দুর্ঘটনায়। ঝোড়ো গতিতে উল্টোদিক থেকে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা মারে জিপটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। সারাত-দেওঘর হাইওয়ে ধরে ডাকাই জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের দেওঘর জেলার অন্তর্গত এই এলাকা।
ঝাড়খণ্ডেই দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে টাটানগর রেলওয়ে স্টেশনের কাছে। এখানে ফুটপাতে শুয়েছিলেন ৪ জন। যারমধ্যে ২টি শিশু ছিল। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার ভেঙে ফুটপাথে শুয়ে থাকা ওই ৪ জনের ওপর চড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত অবস্থাতেই ৩ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। ১ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…