National

শবরীমালায় মহিলা প্রবেশ, আগুন জ্বলছে কেরালায়

প্রাচীন রীতি ভেঙে সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে শবরীমালা মন্দিরে ২ মহিলার প্রবেশকে কেন্দ্র করে গত বুধবার থেকেই সরগরম কেরালা। মন্দিরে ওই ২ জন ৫০ অনূর্ধ্ব মহিলার প্রবেশের পর মন্দির বন্ধ রেখে শুদ্ধিকরণ করা হয়। রাজ্য জুড়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভে সামিল হয়। বৃহস্পতিবার সেই ঘটনার প্রেক্ষিতে কেরালা জুড়ে বন্‌ধের ডাক দেয় তারা। অনেক জায়গায় বন্‌ধকে কেন্দ্র করে বন্‌ধ সমর্থক ও বন্‌ধ বিরোধীদের মধ্যে প্রবল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ১ জনের মৃত্যু হয়েছে বলেও খবর।

বিজেপি ও আরএসএস সমর্থিত শবরীমালা কর্ম সমিতি ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যে ক্ষমতাসীন সিপিএম সরকারের ওপর। তাদের দাবি, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ওই ২ মহিলাকে মন্দিরে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে।

এদিনের বন্‌ধে তিরুবনন্তপুরম, ত্রিশূর, পালাকাড, কোঝিকোড়, মালাপ্পুরম, কাসারগোড় ও কান্নুরের জনজীবন বিশেষভাবে প্রভাবিত হয়েছে। রাস্তায় গাড়ি চলেছে নগণ্য। সিপিএম অফিসে আক্রমণ হয়েছে। একটি সিপিএম পার্টি অফিসে বোমও নিক্ষেপ করা হয়। রাস্তাঘাটে মানুষও কম বেরিয়েছেন। সর্বত্রই কমবেশি অশান্তির খবর মিলেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026