নৌকাডুবি, প্রতীকী ছবি
বুধবার পিকনিকে গিয়েছিলেন ৫৫ জনের একটি দল। পিকনিক করে ফেরার সময় নদী পার করতে হত। সকলে চড়ে বসেন একটি নৌকায়। শেষ বিকেলে নৌকা ভেসে পড়ে মহানদীর জলে। কিন্তু নদীর মাঝ বরাবর পৌঁছে আচমকাই নৌকাটি উল্টে যায়। কিছু মানুষ সাঁতরে কোনওক্রমে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও অন্যরা ডুবে যান। ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। রাতে এক মহিলার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় আরও ৮টি দেহ। যার মধ্যে ৭টিই শিশুর। এখনও পর্যন্ত এক ৬ বছরের বালকের খোঁজ নেই। তার খোঁজে তল্লাশি চলছে।
ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায় এই ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের জেরেই এই দুর্ঘটনা ঘটে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…