National

জ্যান্ত অবস্থায় সন্তানকে পুঁতে দিতে গিয়ে হাতেনাতে পাকড়াও বাবা

বছরের প্রথম দিনেই এক নিষ্ঠুর পিতার কুকর্মের কাহিনী দেশবাসীকে চমকে দিল। এমনিতেই জম্মু কাশ্মীরের শ্রীনগরে এখন প্রবল ঠান্ডা। রেকর্ড ভাঙা ঠান্ডায় কার্যত গৃহবন্দি মানুষজন। খুব প্রয়োজন ছাড়া এমন হাড় কাঁপানো ঠান্ডায় কেউই বড় একটা বার হচ্ছেননা। সেই সুযোগটাই বোধহয় কাজে লাগাতে চেয়েছিল মনজুর হুসেন বনোয়ারি। মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার চেষ্টা করছিল নিজের সদ্যোজাত সন্তানকে। কিন্তু জ্যান্ত অবস্থায় ওই শিশুকে পুঁতে দেওয়ার আগে ভাগ্যক্রমে ধরা পড়ে যায় মনজুর। আশপাশের লোকজনই তাকে পাকড়াও করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মনজুরকে গ্রেফতার করে নওহাটা পুলিশ স্টেশন। পুলিশ জানাচ্ছে মনজুর তাদের জানিয়েছে শিশুটি নাকি জন্মগতভাবে এমন এক রোগে আক্রান্ত যে সে বাঁচত না। তাই সে শিশুটিকে পুঁতে দেওয়ার চেষ্টা করছিল। আপাতত ওই শিশুটির চিকিৎসা চলছে। সে ঠিক আছে। তার মাও হাসপাতালে চিকিৎসাধীন। সবে সন্তানের জন্ম দেওয়ার পর তাঁরও হাসপাতাল থেকে ছুটি হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026