National

নতুন বছরে এ রাজ্যের সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে রক্ত

রক্তের প্রয়োজন মিটবে। তবে তার জন্য এক টাকাও খরচ করতে হবে না। কথাটা অদ্ভুত শোনালেও এটাই ইংরাজি নববর্ষে রাজ্যবাসীর জন্য উপহার। রাজ্যের সব হাসপাতাল থেকে বিনামূল্যে রক্ত মিলবে। সোমবার একথা ঘোষণা করেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ব্রহ্ম মহিন্দ্রা। পঞ্জাব সরকার তন্দুরস্ত পঞ্জাব নাম দিয়ে একটি প্রকল্প চালু করেছে। তার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বিনামূল্যে রক্ত দেওয়াই নয়, সব সরকারি হাসপাতালে রক্ত মিলবে বলেও আশ্বস্ত করেছেন মন্ত্রী।

এতদিন রক্তের প্রয়োজন হলে রিকুইজিশন অনুযায়ী সব সিভিল হাসপাতালে ৩০০ টাকা ও সব সরকারি মেডিক্যাল কলেজে ৫০০ টাকা প্রসেসিং চার্জ বাবদ গুনতে হত রোগীর আত্মীয়দের। এদিন ব্রহ্ম মহিন্দ্রা আরও জানিয়েছেন, শুধু রক্ত বলেই নয়, আরবিসি, বরফ জমানো প্লাজমা, প্লেটলেট প্লাজমা সবই রোগীদের প্রয়োজনে দেওয়া হবে বিনামূল্যে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026