ফাইল : সজ্জন কুমার, ছবি - আইএএনএস
১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করে তাঁরই ২ দেহরক্ষী। ওই ২ জনই ছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। এই ঘটনার পর দিল্লি সহ আশপাশের এলাকা জুড়ে শুরু হয় শিখ নিধন। শিখদের ওপর নেমে আসে আক্রমণ। সেই শিখ বিরোধী হিংসায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম জড়ায়। সেই ঘটনায় অবশেষে গত ১৭ ডিসেম্বর ৩৪ বছর পর সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার রাজ নগরের বাসিন্দা এক শিখ পরিবারের ৫ সদস্যকে হত্যার অভিযোগ ছিল। হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়ে জানিয়ে দেয় সজ্জন কুমারকে ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে। পরে সেই সময়সীমা ১ মাস আরও বাড়ানোর আর্জি সজ্জন কুমারের তরফে জানানো হলেও তা খারিজ হয়ে যায়। তারপর এদিন ছিল আদালতে আত্মসমর্পণের শেষ দিন। বছর শেষের দিন সজ্জন কুমার আদালতের নির্দেশ মেনেই দিল্লির কারকারদুমা আদালতে আত্মসমর্পণ করেন।
এক সময়ের কংগ্রেস নেতা সজ্জন কুমারের সঙ্গে এই ঘটনাকে সামনে রেখে চলা মামলার জেরে ২০০৯ থেকেই দূরত্ব বাড়তে থাকে কংগ্রেসের। ১৭ ডিসেম্বর কারাদণ্ডের নির্দেশ সামনে আসার পর প্রবীণ কংগ্রেস নেতা সজ্জন কুমারকে নিয়ে অস্বস্তিতে পড়ে তাঁর দল। ফলে তার পরদিনই কংগ্রেসের সদস্য পদ থেকে নিজেই পদত্যাগ করেন সজ্জন। কিছুটা হলেও বিড়ম্বনামুক্ত হয় কংগ্রেস।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…