National

কনকনে ঠান্ডায় ঝলমলে আকাশ, পয়লায় তুষারপাতের সম্ভাবনা

ভূমধ্যসাগর ও কাস্পিয়ান সাগরের ওপর তৈরি হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ আফগানিস্তান, পাকিস্তান হয়ে ধেয়ে আসছে ভারতের উত্তর প্রান্তের দিকে। তার জেরে পয়লা জানুয়ারি হিমাচল প্রদেশের সিমলা সহ অনেক জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে মরসুমের প্রথম তুষারপাতে ঢাকতে পারে শৈলশহর সিমলা। প্রতি বছরই বড়দিনের আগে থেকে সিমলায় মানুষের ভিড় জমতে শুরু করে। পর্যটকদের লক্ষ্য থাকে একটাই, বছর শেষের ছুটিতে সিমলায় বরফ উপভোগ করা। এবার কিন্তু হিমাচলের অধিকাংশ জায়গাতেই ঝলমল করেছে আকাশ। ঠান্ডাও থেকেছে প্রবল। কিন্তু তুষারপাত হয়নি। তাই ঠান্ডা পেলেও তুষারের মজা থেকে বঞ্চিতই থাকতে হচ্ছিল পর্যটকদের।

যদি পয়লা জানুয়ারি তুষারপাত হয় তবে নতুন বছরের শুরুতেই জমে যাবে সিমলায় বরফ নিয়ে মেতে ওঠার আনন্দ। এদিকে হিমাচলের সর্বত্রই প্রবল ঠান্ডা গ্রাস করেছে। হিমাঙ্কের আশপাশে ঘোরাফেরা করছে পারদ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026