National

অস্বাভাবিক ঠান্ডা, তাজের শহরে বিপর্যস্ত জনজীবন

তাপমাত্রার পারদ নেমেছে ১.৭ ডিগ্রিতে। ঠান্ডার চোটে জমতে বসেছে গোটা শহর। যেটুকু কাজ তা সারতে হচ্ছে দুপুরের মধ্যেই। সকাল বা বিকেলের পর বাড়ি থেকে বার হওয়া যাচ্ছেনা। এমনই ঠান্ডার দাপট। কনকনে ঠান্ডা হাওয়ায় হাড় পর্যন্ত জমে যাচ্ছে। এমন অস্বাভাবিক ঠান্ডা বড় একটা দেখতে হয়না তাজমহলের শহর আগ্রাকে। কিন্তু এবার ঠান্ডা যেমন তার ব্যাটিং ধরে রেখেছে, তেমনই উত্তরোত্তর বাড়ছে তার দাপট। যার জেরে বিকেল নামলেই গৃহবন্দি হয়ে পড়ছে গোটা শহর।

যদিও এমন ঠান্ডায় যেখানে আগ্রা শহরের মানুষই জমে যাচ্ছেন, সেখানে পর্যটকদের ভিড়ের সীমা নেই। কোনও ঠান্ডাই পর্যটকদের তাজ দর্শন থেকে আটকাতে পারছে না। গত শনিবার ৫ হাজারের বেশি মানুষ তাজমহল দেখেছেন। এদিকে আগ্রার গৃহহীন মানুষজনকে এই ঠান্ডা থেকে বাঁচাতে তাঁদের জন্য অস্থায়ী ঠিকানার বন্দোবস্ত করেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কম্বল, লেপ, গরম পোশাকও বিতরণ করছে তারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026