National

ঘন কুয়াশা কেড়ে নিল ৭টি প্রাণ

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তর ভারতের বড় অংশ। ভোরের দিকে সেই কুয়াশার ঘনত্ব থাকছে প্রবল। ফলে দৃশ্যমানতা তলানিতে গিয়ে ঠেকছে। যার জেরে রাস্তায় যান চলাচল ভয়ংকরভাবে প্রভাবিত হচ্ছে। এই অবস্থায় দুর্ঘটনা খুব অস্বাভাবিক নয়। হলও তাই। শনিবার হরিয়ানার চণ্ডীগড়-আম্বালা হাইওয়েতে একটি ভারী ট্রাক এসে ধাক্কা মারে ২টি গাড়িতে। দুমড়ে মুচড়ে যায় গাড়ি ২টি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা, ২ কিশোর সহ ৭ জনের। ১টি গাড়ির চালকেরও এই ঘটনায় মৃত্যু হয়েছে। এঁরা সকলেই চণ্ডীগড়ের বাসিন্দা।

এই দুর্ঘটনায় আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানাচ্ছে ২টি গাড়িতে করে সকলে বৃন্দাবনে যাচ্ছিলেন। আম্বালার কাছে রাস্তার ওপর গাড়িতে কিছু সমস্যা হলে তাঁরা রাস্তার ধারে দাঁড়ান। সেই সময়ে ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা ওই ২ গাড়িতে এসে ধাক্কা মারে ভারী ট্রাকটি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026