National

রেকর্ড ভাঙা ঠান্ডায় কাতর এই শহর

বৃহস্পতিবার রাতে শ্রীনগরের পারদ নামল মাইনাস ৭.৭ ডিগ্রিতে। গত ২৮ বছরে এত ঠান্ডা দেখেনি শ্রীনগর। শীত এবার জম্মু কাশ্মীরে লাগাতার দুরন্ত ব্যাটিং করছে। একটানা প্রবল ঠান্ডা বিরাজ করছে। ক্রমশ পড়ছে সব জায়গার পারদ। শ্রীনগরেও পারদ পরছিল বেশ কিছুদিন ধরেই। তা বৃহস্পতিবার রেকর্ড অঙ্কে পৌঁছে যায়। একইভাবে ঠান্ডায় কাতর জম্মু শহরও। এখানে পারদ মাইনাসের নিচে যায়না। কিন্তু সেখানেও এবার প্রায় মাইনাসের কাছে পৌঁছে গেছে ঠান্ডা। ২.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে জম্মুর তাপমাত্রা।

হিমালয়ের সব পাহাড় এখন বরফে আবৃত। সেই বরফাবৃত পাহাড় থেকে বয়ে আসছে প্রবল ঠান্ডা হাওয়া। সেই ঠান্ডা হাওয়া জম্মু কাশ্মীর জুড়ে শৈত্য প্রবাহ চালাচ্ছে। যা ক্রমশ সব জায়গার পারদ ফেলে দিচ্ছে। লেহ-তে পারদ নেমেছে মাইনাস ১৫.১ ডিগ্রি। কার্গিলে তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ১৬.১ ডিগ্রিতে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026