National

২ ব্যবসায়ীকে গুলি, ১ জন মৃত, অন্যজন আশঙ্কাজনক

বিহারে ব্যবসায়ীদের গুলি করে হত্যার যেন একটা ধারা তৈরি হয়েছে। আগের ঘটনাগুলির কূলকিনারা পায়নি পুলিশ। তার আগেই বিহারের বৈশালী-তে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করল দুষ্কৃতিরা। দীনানাথ রাই নামে ওই ব্যবসায়ীকে হত্যা করে তাঁর দেহ ফেলে দেওয়া হয় সার্কিট হাউসের কাছে। পাটনার বাসিন্দা ওই ব্যবসায়ীর দেহ পরে উদ্ধার হয়।

একই দিনে অন্য এক ঘটনায় বিহারের আরারিয়াতে এক ডিম ব্যবসায়ীকে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতিরা। ফারবিশগঞ্জ এলাকায় ওই ব্যবসায়ীকে গুলি করা হয়। কিন্তু তিনি কোনওক্রমে বেঁচে যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এভাবে দিনের পর দিন বিহারে ব্যবসায়ীদের ওপর আক্রমণের ঘটনায় সুর চড়িয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালুপুত্র তথা আরজেডি-র মুখ তেজস্বী কটাক্ষের সুরে জানিয়েছেন, বিহারে নীতীশ সরকারের সময়ে রাজ্যের আইন শৃঙ্খলা আইসিইউতে চলে গিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026