প্রতীকী ছবি
প্রাক্তন সিআরপিএফ আধিকারিক ছিলেন হরভগত সিং। ৬৫ বছরের ওই বৃদ্ধ তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে থাকতেন গুরুগ্রামের অভিজাত এলাকা গল্ফ এস্টেট সেক্টর ৬৬-এ। এখানেই একটি বহুতলের ২৪ তলার ফ্ল্যাটে থাকতেন তিনি। বুধবার তিনি ওই ২৪ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন হরভগত সিং। তার জেরেই এই আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…