প্রতীকী ছবি
গত ১৩ নভেম্বর তাকে আলাদা করে নোট দেওয়ার কথা বলে বাড়িতে ডাকে তার অ্যাকাউন্টস শিক্ষক। নোট নিতে শিক্ষকের বাড়িতে গেলে তাকে ছুরি দেখিয়ে ধর্ষণ করে ওই শিক্ষক। সেই ধর্ষণের ভিডিও তুলে নেয় সে। তারপর সেই ভিডিও দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। গত ২৩ নভেম্বর পর্যন্ত ওই শিক্ষকের কাছে গেলেও তারপর থেকে তার বাড়ি যাওয়া বন্ধ করে দেয় ১৭ বছরের ওই কিশোরী। মানসিকভাবে ভেঙে পড়ে নিজেকে একটি ঘরে কার্যত বন্দি বানিয়ে নেয় ওই ছাত্রী। প্রায় ১ মাস ওভাবেই কাটায়। তারপর মায়ের কাছে শিক্ষকের কুকীর্তির কথা খুলে বলে সে। মেয়ের কাছে সব শোনার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিগৃহীতা ছাত্রীর মা।
গুরুগ্রামে ঘটা এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ। ওই ছাত্রীর মায়ের অভিযোগকে সামনে রেখে যোগেন্দ্র বশিষ্ঠ নামে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। তবে ওই শিক্ষকের নাগাল এখনও পায়নি পুলিশ। তার খোঁজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…