National

নোট বাতিল ঘিরে সরগরম দিল্লি

নোট বাতিল ইস্যুতে দিনভর সরগরম রইল দিল্লি। এদিন সকালে সংসদের বাইরে ধর্নায় উপস্থিত হন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, শরদ যাদব, সহ বিভিন্ন বিরোধী দল। পাশে ছিল তৃণমূলও। সাংসদরা সংসদের বাইরে দাঁড়িয়ে নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন। এদিন নোট বাতিলের বিরুদ্ধে আলাদা করে কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূলও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা। পরে সেখানে হাজির হন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। সঙ্গে ছিলেন দলের অন্য নেতা কিরণময় নন্দ। এছাড়া মঞ্চে দেখা গেছে শরদ যাদবকেও।

এদিন সংসদের মধ্যেও নোট বাতিলের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ চেয়ে গলা চড়ান বিরোধীরা। বিরোধীদের হৈ হট্টগোলে বারবার বাধা পায় সংসদের স্বাভাবিক কাজ। অন্যান্য দিনের মত এদিনও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে সংসদের জটিলতা কাটাতে আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর ঘরে একটি বৈঠক ডেকেছেন। সেখানে কংগ্রেস, তৃণমূল, বাম, এডিএমকের সাংসদদের আহ্বান জানানো হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026