দুর্ঘটনা, প্রতীকী ছবি
প্রবল ঠান্ডা। দৃশ্যমানতা কম। পারদ মাইনাসের ঘরে ঘোরাফেরা করছে। চারদিকে বরফ। এরমধ্যেও জনজীবন যতটা সম্ভব স্বাভাবিকই থাকে জম্মু কাশ্মীরে। এটাই তাদের ফি বছরের অভিজ্ঞতা। এমন অবস্থা তো গোটা শীতকাল জুড়েই চলবে। তাবলে কী কাজ বন্ধ থাকে। কাজ বন্ধ নেই ইন্দো-টিবেটান বর্ডার পুলিশেরও।
সোমবার সকালে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের এক আধিকারিক সহ ট্রুপারদের নিয়ে একটি বাস জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল গন্তব্যে।
খুনি নালা এলাকায় বাসটি যখন পৌঁছয় তখন আচমকাই বাসের ওপর নিয়ন্ত্রণ হারান চালক। বাসটি সকলকে নিয়ে পাশের একটি গভীর খাদে উল্টে যায়। ১ আইটিবিপি আধিকারিকের এই ঘটনায় প্রাণ যায়। বাকি ৩৪ জন ট্রুপার কম বেশি আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…