National

‘নিচু’জাতে বিয়ে, মেয়েকে পুড়িয়ে ছাই নদীতে ভাসিয়ে দিল বাবা-মা

লক্ষ্মণকে ভালবাসত অনুরাধা। একই গ্রামে বাস। একই সঙ্গে বড় হয়ে ওঠা। ভালবাসাটাও ছিল প্রগাঢ়। কিন্তু এই ২ তরুণ-তরুণীর বিয়েতে প্রবল আপত্তি ছিল অনুরাধার বাড়ির। নিচু জাতের ছেলের সঙ্গে তারা মেয়ের বিয়ে দিতে কোনওভাবেই রাজি হচ্ছিল না। অগত্যা অনুরাধা ও লক্ষ্মণ গ্রাম থেকে পালিয়ে যান হায়দরাবাদে। সেখানে গত ৩ ডিসেম্বর তাঁরা আর্যসমাজ মন্দিরে বিয়ে করেন। তারপর গত শনিবার নবদম্পতি ফিরে আসেন তেলেঙ্গানার কালামাডুগু গ্রামে। অনুরাধাকে বরণ করে নেয় তাঁর শ্বশুরবাড়ি।

মেয়ে বাড়ি ফিরে এসেছে একথা অনুরাধার বাবা-মায়ের কানে পৌঁছতে বেশি সময় লাগেনি। পুলিশ জানাচ্ছে, গত শনিবার রাতেই কয়েকজন আত্মীয়কে সঙ্গে করে গ্রামে লক্ষ্মণের বাড়িতে চড়াও হয় অনুরাধার বাবা-মা। সেখান থেকে মেয়েকে বার করে টানতে টানতে নিয়ে যায় মাল্লাপুর গ্রামে। সেখানে ব্যাপক মারধরের পর মেয়েকে জ্যান্ত পুড়িয়ে দেয় অনুরাধার বাবা-মা ও আত্মীয়রা। এরপর প্রমাণ লোপাট করতে অনুরাধার ছাই কাছের একটি নদীতে ভাসিয়ে দেয় তারা।

তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন লক্ষ্মণ। অভিযোগের ভিত্তিতে রবিবার থেকে তদন্ত শুরু করে পুলিশ। এভাবে মেয়েকে নৃশংসভাবে হত্যার অভিযোগে অনুরাধার বাবা সাত্তেন্না ও মা লক্ষ্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026