National

কুয়াশা ভরা রাজপথে ৫০টি গাড়ির ধাক্কাধাক্কি, মৃত ৮

এই সময়টা উত্তর ভারতের সিংহভাগ কুয়াশার চাদরে ঢাকা থাকে। ফলে সেখানে সড়ক, রেল ও বিমান যোগাযোগ বিঘ্নিত হয়। যা একাধিক দুর্ঘটনার কারণও হয়। যেমন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানার রোহতাক-রেওয়ারি হাইওয়েতে। পুলিশ জানাচ্ছে, কুয়াশার জন্য ভাল করে দেখা যাচ্ছিল না রাস্তা। এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে একটি জিপে করে কিরোধ গ্রাম থেকে দিল্লির নজফগড়ের দিকে যাচ্ছিলেন এক পরিবারের ৮ জন। এঁদের মধ্যে ৭ জনই মহিলা। রাস্তায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে জিপটির সংঘর্ষ হয়। এই সময় জিপটিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। এরপর আশপাশের গাড়িগুলির মধ্যে কমবেশি ধাক্কাধাক্কি হয়ে যায়।

ঘটনায় মোটামুটি ৫০টি গাড়ি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিপে থাকা ৭ মহিলা ও ১ পুরুষের। এছাড়াও বিভিন্ন যানে থাকা ১০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026