National

১১ বছরে শীতলতম দিন কাটাল এই শহর

গত ১১ বছরে এত ঠান্ডা দেখেননি এখানকার বাসিন্দারা। গত ১১ বছরের রেকর্ড চুরমার করে সোমবার রাতে পড়ল শ্রীনগরের পারদ। এদিন ঠান্ডা রেকর্ড হয়েছে মাইনাস ৬.৮ ডিগ্রি। এমনিতেই এ বছর একটানা শ্রীনগরে ঠান্ডা জাঁকিয়ে বসে আছে। বেশ কিছুদিন ধরেই মাইনাসে রয়েছে এ শহরের পারদ। কল দিয়ে জল পড়ছে না। বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বিশেষ বার হতে পারছেন না বাসিন্দারা। আগুন জ্বালিয়ে কলের তলায় ধরে বরফ গলিয়ে একটু একটু জল জোগাড় করতে হচ্ছে। তারমধ্যেই ক্রমশ পারদ পতন চলছে। পারদ আরও পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ২০০৭ সালের ৩১ ডিসেম্বর শ্রীনগরের পারদ পৌঁছেছিল মাইনাস ৭.২ ডিগ্রিতে। তারপর থেকে অমন ঠান্ডা আর পরখ করতে হয়নি শ্রীনগরবাসীকে।

হিমালয়ের বরফ ঢাকা পাহাড় থেকে শেষ কদিনে প্রতিনিয়ত বইছে শৈত্যপ্রবাহ। যা ক্রমশ ঠান্ডা বাড়িয়ে চলেছে উপত্যকা জুড়ে। হাওয়া অফিস বলছে কম করে আরও ৫ দিন এই শৈত্যপ্রবাহ বজায় থাকবে জম্মু কাশ্মীরে। ফলে অবস্থার পরিবর্তন এখনই হচ্ছে না। বরং ঠান্ডা আরও বাড়তে পারে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026