রামবিলাস পাসোয়ান ও নীতীশ কুমারকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অমিত শাহ, ছবি - আইএএনএস
উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিহারে আর শরিক বিয়োগ চাইছিলনা বিজেপি। এদিকে উপেন্দ্র বেরিয়ে যাওয়ার পর বিহারের ২০১৯ লোকসভা নির্বাচনে আসন ছাড়া নিয়ে বিজেপির সঙ্গে দরকষা শুরু করেন লোক জনশক্তি পার্টি সুপ্রিমো রামবিলাস পাসোয়ান। এমনও ইঙ্গিত মিলছিল যে মনঃপুত না হলে এনডিএ ছেড়ে বেরিয়েও যেতে পারে রামবিলাসের দল।
এই অবস্থায় বিহারে আর শক্তিক্ষয় করতে নারাজ বিজেপি বারবার বৈঠক করে রামবিলাসের সঙ্গে। অবশেষে রবিবার বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন বিহারে আসন রফা চূড়ান্ত। রামবিলাসের লোক জনশক্তি লড়বে ৬টি আসন থেকে। বাকি আসন ১৭-১৭-তে ভেঙে নিয়েছে বিজেপি ও জেডিইউ।
এদিন অমিত শাহ দাবি করেন, ২০১৪ সালে বিহার থেকে যত আসন এনডিএ দখল করেছিল, ২০১৯ সালে তার চেয়েও বেশি আসন দখলে রাখতে সমর্থ হবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই যে লোকসভা নির্বাচনে লড়াই হবে তাও পরিস্কার করে দেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…