National

ব্যাঙ্ক আধিকারিককে অপহরণ করে গুলি করে হত্যা

ব্যাঙ্ক আধিকারিক পিন্টু সিংকে গত শুক্রবার রাত ১১টা নাগাদ অপহরণ করে দুষ্কৃতিরা। বিহারের গয়া জেলার এমাস এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। পুলিশের দাবি, এরপর রাত ২টো নাগাদ তাঁকে মাথায় গুলি করে হত্যা করা হয়। তাঁর মাথায় গুলির গভীর ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। পিন্টু সিং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিক ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীরা জিটি রোড অবরোধ করেন।

মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এক ব্যবসায়ী ও এক ব্যাঙ্ক কর্মীকে এভাবে হত্যার ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রসঙ্গত ২ দিন আগেই বিশিষ্ট ব্যবসায়ী গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে কারখানা যাওয়ার পথে হীরাপুরে রাস্তার ওপর গুলি করে হত্যা করা হয়। তাঁর গাড়ি ঘিরে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুঞ্জনের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026