National

শ্বেতশুভ্র বড়দিন থেকে এবার বঞ্চিত হবে হিমাচল

বহু পর্যটকই বড়দিনের সময়ে হাজির হন হিমাচল প্রদেশে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই সেখানে মেতে ওঠেন বড়দিনের খুশিতে। আর সেই খুশির একটা বড় কারণ হয় তুষারপাত। তুষারপাতের মধ্যে সাদা বরফের ওপর বড়দিন কাটানোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে পরিবার নিয়ে হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভিড় জমান মানুষজন। কিন্তু এবার হয়তো তাঁদের সেই তুষারশুভ্র বড়দিনের থেকে বঞ্চিত হতে হবে। কারণ হাওয়া অফিস জানিয়েছে এখন সামনের বেশ কদিন হিমাচলে শুকনো আবহাওয়া বিরাজ করবে। কোনও তুষারপাতের পূর্বাভাস নেই। ফলে বড়দিনের সময় তুষারপাতের থেকে বঞ্চিতই থাকতে হবে পর্যটকদের।

হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমীঝঞ্ঝা নেই। ফলে হিমাচল প্রদেশ জুড়েই সামনের ৮ থেকে ১০ দিন ঝলমলে রোদ থাকবে। তবে এবার হিমাচল প্রদেশে প্রবল ঠান্ডা। সিমলা, কুলু, মানালি, ডালহৌসি, চাম্বা, কাসৌলির মত জায়গাগুলিতে পারদ উল্লেখযোগ্যভাবে পড়েছে। রাতে সিমলার তাপমাত্রা থাকছে ৫.৫ ডিগ্রি, কালপাতে মাইনাস ৩.৪, মানালিতে মাইনাস ১.৪ ডিগ্রি। যদিও ইতিমধ্যেই হিমাচল প্রদেশের বিভিন্ন পর্যটন শহরগুলিতে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। সেখানে বরফ না পড়লেও সেখান থেকে ঝলমলে দিনে আশপাশের পাহাড়গুলিকে সাদা বরফে ঢাকা অবস্থায় দেখার সুযোগ পাচ্ছেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026