প্রয়াত গুঞ্জন খেমকা, ছবি – সৌজন্যে – ফেসবুক – @gunjan.khemka.5
যাচ্ছিলেন নিজের কারখানার দিকে। পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে হাজিপুরের কাছে তখন তাঁর গাড়ি। সেই সময় রাস্তা আটকায় দুষ্কৃতিরা। তারপর গাড়ি ঘিরে শুরু হয় গুলি চালানো। একেবারে সিনেম্যাটিক কায়দায় গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী গুঞ্জন খেমকাকে। এই তরুণ ব্যবসায়ীর গাড়ির মধ্যেই মৃত্যু হয়। তাঁর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
বিহারের সুপরিচিত ব্যবসায়ী গোপাল খেমকার ছেলে গুঞ্জন বাবার ব্যবসা সামলাচ্ছিলেন। কিন্তু কারখানা যাওয়ার পথে তাঁর এভাবে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল। ঘটনায় গোটা বিহারের ব্যবসায়ী মহলে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকে গতি দিতে গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…