National

মালগাড়ির ধাক্কায় মৃত ৩ সিংহ

এমনিতেই গির অরণ্যে সিংহ মৃত্যু বেড়ে চলায় চিন্তায় রয়েছেন বন দফতরের আধিকারিকরা। হালফিল গির অরণ্যের একটি বিশেষ এলাকায় ২৩টি সিংহের অস্বাভাবিক মৃত্যু নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। তারমধ্যে গত মঙ্গলবার প্রবল গতির মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আরও ৩ সিংহের। ভোরবেলা এই ঘটনাটি ঘটে। দক্ষিণ গির জঙ্গলের আমরেলির সাভরকুঞ্জা রেঞ্জের বোতাদ এলাকার দিকে ছুটে যাচ্ছিল মালগাড়িটি। সেই সময়ে লাইনে পড়ে যায় ২টি সিংহ ও ১ সিংহী। ৩টি সিংহকে ধাক্কা মেরে এগিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ঠিক বারোলা গ্রামের কাছে।

বন দফতর জানাচ্ছে ৬টি সিংহ রেললাইন ধরে যাচ্ছিল। সে সময়ে মালগাড়িটি এসে পড়ে। ৩টি সিংহ গাড়ির সামনে পড়ে যায়। ইতিমধ্যেই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাটের বন দফতর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026