শোকবিহ্বল অভিভাবকরা, ছবি - আইএএনএস
স্কুলের দেওয়ালের পাশেই খেলা করছিল পড়ুয়ারা। প্লে স্কুল। ফলে সকলেই শিশুর পর্যায়ে পড়ে। খেলার সময় আচমকাই তাদের উপর ভেঙে পড়ে স্কুলের দেওয়াল। ৫ জন শিশু ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে যায়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নয়ডার ৪৯ নম্বর সেক্টরে। এখানেই একটি জমি ভাড়া করে তার ওপর তৈরি হয়েছে কেএম পাবলিক স্কুল। কীভাবে দেওয়াল ভেঙে পড়ল, ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কতটা গাফিলতি, সব দিকই খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…