আগুন নেভানোর কাজে তৎপর দমকলকর্মীরা, ছবি - আইএএনএস
বাণিজ্য নগরী মুম্বইয়ের একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। আহত ১৪৭ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সওয়া ৪টে নাগাদ আগুন লাগে আন্ধেরি ইস্টের ইএসআই হাসপাতালে। ৫ তলা বাড়ির উপরের তলায় কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। সেখানেই প্রথম আগুন লাগে। ক্রমশ তা ছড়াতে থাকে। দমকলের ১০টি ইঞ্জিন, ১৫টি জলের ট্যাঙ্ক ও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
ল্যাডার দিয়ে হাসপাতালের ৩ তলা থেকে আটকে পড়া সকলকে বার করে আনা হয়। আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকেও দেখতে পাওয়া যায়। এমন ব্যস্ত জায়গায় আগুন লাগার জেরে প্রবল যানজটেরও সৃষ্টি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…