মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করছেন কমল নাথ, ছবি - আইএএনএস
ভোটের আগে কংগ্রেস আশ্বাস দিয়েছিল ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুবের মত সিদ্ধান্ত তারা ১০ দিনের মধ্যে নেবে। কিন্তু সে কাজ করতে ১০ ঘণ্টাও নিলেন না মধ্যপ্রদেশের কুর্সিতে সদ্য বসা কমল নাথ। সোমবার দুপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেসের তাবড় নেতৃত্বের সামনে মধ্যপ্রদেশের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ।
শপথ গ্রহণের পরই সোজা তিনি সচিবালয়ে হাজির হন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবুজ সংকেত দেন তিনি। যারমধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা স্বল্পকালীন কৃষি ঋণ মকুব। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত যাঁদের ঋণের অঙ্ক বকেয়া পড়েছিল, সেসব কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব করে দেন তিনি। যা রাজ্যের কৃষি দফতরের সচিবের সাক্ষর সহ আদেশ হিসাবে জারি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…