National

বেলায় অশোক, দুপুরে কমল, বিকেলে ভূপেশ

সোমবার দিনটা ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘুরেই শেষ হল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। সোমবার সকালে রাজস্থানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও। সকলকে সাক্ষী রেখে এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে আরও একবার শপথ নেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলৌত। এর আগেও রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলেছেন তিনি। উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেন কংগ্রেসের তরুণ নেতা শচীন পাইলট। জয়পুরের অ্যালবার্ট হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় বেলা ১১টা নাগাদ।

সেখান থেকে রাহুল গান্ধী ও মনমোহন সিং সহ কংগ্রেসের অন্য নেতারা উড়ে যান মধ্যপ্রদেশে। দুপুরে মধ্যপ্রদেশের ভোপালে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন কমল নাথ। ১৫ বছর পর বিজেপিকে হারিয়ে মধ্যপ্রদেশে ফিরল কংগ্রেস জামানা। এদিন কমল নাথের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এর পরে রাহুলদের গন্তব্য ছিল লাগোয়া রাজ্য ছত্তিসগড়। বিকেলে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ভূপেশ বাঘেল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানেও হাজির ছিলেন রাহুল গান্ধী, মনমোহন সিং সহ কংগ্রেসের অন্যান্য নেতারা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026