National

বরফ হয়ে গেল কলের জল!

কনকনে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর। এই মরসুমের শীতলতম দিনে শ্রীনগরের পারদ নামল মাইনাস ৫ দশমিক ৬ ডিগ্রিতে। তুষারপাতের জেরে শ্রীনগরের জনজীবন ব্যাহত। ঠান্ডার জেরে অধিকাংশ মানুষ গৃহবন্দি। পর্যটকদের আদি অনন্ত আকর্ষণ ডাল লেকের অনেক অংশই পুরু বরফের চাদরে ঢেকেছে। নৌকা বিহারের উপায় নেই। শহরেও অনেক জায়গায় বরফ পড়ে আছে। সমস্যায় পড়েছেন শ্রীনগরের বাসিন্দারা। জল গেছে বরফ হয়ে। ফলে নল দিয়ে জল পড়ছে না। নলের কাছে আগুন জ্বালিয়ে নলের বরফকে ফের জলে রূপান্তরিত করার চেষ্টা করছেন তাঁরা। এভাবে জল সংগ্রহ করতে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অন্যদিকে জম্মু কাশ্মীরের লেহ শহরে সবচেয়ে নিচে নেমেছে পারদ। লেহ-র তাপমাত্রা নেমেছে মাইনাস ১৫ দশমিক ৬ ডিগ্রিতে।

গোটা উত্তর ভারত জুড়েই পারদ নিম্নমুখী। পারদ নেমেছে রাজধানী দিল্লিতেও। দিল্লিতে এদিন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি। রয়েছে প্রবল কুয়াশা। এদিকে দিল্লির দূষণ কিন্তু খারাপ অবস্থা বজায় রেখেছে। এদিনও প্রবল ঠান্ডা ছাড়াও বায়ুদূষণ ভয়ংকর মাত্রা ধরে রেখেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026