National

জটিলতা কাটল, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল

৩ রাজ্য ছত্তিসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ভোটে দুরন্ত ফলের পর কংগ্রেস হাইকমান্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া। রাজস্থানে অশোক গেহলৌত ও শচীন পাইলটের মধ্যে গেহলৌতকে বেছে নেওয়া এবং মধ্যপ্রদেশে কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে কমল নাথকে বেছে নেওয়ার পর কংগ্রেসের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচন। সেখানে লড়াই ছিল বিরোধী দলনেতা হিসাবে এতদিন সাফল্যের সঙ্গে কাজ করা টিএস সিং দেও এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের মধ্যে। এই ২ জনের কাকে মুখ্যমন্ত্রী হিসাবে বাছা হবে তা নিয়ে জটিলতা বাড়ছিল। অবশেষে ৫ দিন পর জটিলতার অবসান হল।

রবিবার দলের বিধায়কদের সংখ্যা গরিষ্ঠের সহমতে নেতা নির্বাচিত হলেন ভূপেশ বাঘেল। টিএস সিং দেও দৌড়ে এগিয়ে থাকলেও শেষ হাসি হাসলেন ভূপেশই। প্রসঙ্গত ১৫ বছর পর বিজেপির হাত থেকে ছত্তিসগড় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ৯০ আসনের ছত্তিসগড় বিধানসভায় কংগ্রেস একাই জিতেছে ৬৮টি আসন। ৩ রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জয় এসেছে ছত্তিসগড় থেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026