National

বধূ নির্যাতনের নতুন পন্থা, মহিলা বাউন্সার দিয়ে মারধরের অভিযোগ

গত বছর নভেম্বরে বিয়ে হয় হরিয়ানার রোহতাকের মেয়ে গরিমা চৌধুরির সঙ্গে দিল্লির সাকেত এলাকার বাসিন্দা তেজবীর চৌধুরির। গরিমা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তিনি বাপের বাড়িতে ছিলেন। শ্বশুরবাড়িতে ফিরছিলেন মাকে সঙ্গে করে। রোহতাক থেকে সাকেত পৌঁছনোর পর যখন তিনি শ্বশুরবাড়িতে প্রবেশ করতে যান তখনই তাঁর ওপর হামলা হয়। জনা ২০ মহিলা বাউন্সার তাঁকে টানতে টানতে বাড়ির দরজার কাছ থেকে বাইরে বার করে দেয়। গরিমার অভিযোগ এ সময়ে তাঁর মা বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। মারধরের শিকার হয়েছেন তিনি নিজেও।

গরিমার আরও অভিযোগ, পুরো ঘটনা ঘটেছে তাঁর শাশুড়ি সুনিতা চৌধুরির নির্দেশে। শাশুড়ি তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছেন বলে পুলিশের কাছে জানিয়েছেন গরিমা। তাঁর দাবি, বিয়ের পর থেকেই তাঁকে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতে দিতে চাননি তাঁর শাশুড়ি। এদিনের ঘটনায় তাঁর স্বামীও পরোক্ষে জড়িত বলে অভিযোগ করেছেন গরিমা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026