প্রতীকী ছবি
শুক্রবার সকালে ড্রেনের মধ্যে পড়ে থাকা এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গাজিয়াবাদের নূর নগরের বাসিন্দা বছর ৩৮-এর বাগেশ শর্মার দেহ এভাবে পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ এসে দেহটি ড্রেন থেকে উদ্ধার করে। মৃতের গলা ধারাল অস্ত্র দিয়ে কাটা অবস্থায় ছিল। তাঁর শাল, বাথরুমের চটি ও স্কুটার পাশ থেকেই উদ্ধার হয়েছে।
বাগেশ শর্মার ভাই ব্রহ্মেশ শর্মা সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, তাঁর দাদা বৃহস্পতিবার রাত থেকেই যে নিখোঁজ সেকথা তিনি শুক্রবার ভোর ৫টা নাগাদ জানতে পারেন তাঁর বৌদির কাছে। তাঁর বৌদি তাঁকে ফোন করে জানান বাগেশ নিখোঁজ। মৃতের পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। বাগেশের ব্যবসায়িক শত্রু সোনু চৌধুরি এই হত্যার পিছনে রয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…