শপথগ্রহণ অনুষ্ঠানে কেসিআর, ছবি - আইএএনএস
তেলেঙ্গানার ১১৯ আসন বিশিষ্ট বিধানসভায় এবার নির্বাচনে ৮৮টি আসন দখল করেছে কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ভারতের সবচেয়ে নবীন রাজ্যে সেই ঝোড়ো জয়ের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে চন্দ্রেশখর রাও বা তেলেঙ্গানায় সকলের পরিচিত কেসিআর। হায়দরাবাদে রাজভবনে রাজ্যপাল ইএসএল নরসিমা এদিন কেসিআর-কে শপথবাক্য পাঠ করান। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন তিনি।
এদিন কেসিআর-এর সঙ্গে শপথ নেন মহম্মদ মেহমুদ আলি। আগের সরকারে তিনি ছিলেন উপ-মুখ্যমন্ত্রী। এবারও তাঁর সেই পদে আসীন থাকার সম্ভাবনা প্রবল। এদিকে এদিন শপথ গ্রহণকে কেন্দ্র করে হায়দরাবাদে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…