National

বেলুন নিয়ে অশান্তি, ৩ সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী মা

মেয়ে জিদ ধরেছিল তাকে একটা বেলুন কিনে দিতেই হবে। ছোট্ট মেয়ের মায়ের কাছে আবদারটা জোরাজুরির পর্যায়ে পৌঁছেছিল। এটা সহ্য করতে পারেনি মা নির্মলা। মেয়েকে বেশ কয়েক ঘা কষিয়ে দেয় সে। একটা বেলুনের আবদারকে কেন্দ্র করে বড় মেয়েকে এমন মার আবার মেনে নিতে পারেননি বাবা। তিনি এবং তাঁর মা মিলে বছর ২৭-এর নির্মলাকে কড়া কথা শোনান। মেয়েকে মারধর করার জন্য স্বামী শাশুড়ির এমন গঞ্জনা মেনে নিতে পারেনি নির্মলা।

পারিবারিক এমন ঝামেলা নতুন কিছু নয়। কিন্তু তাতে মেজাজ হারায় নির্মলা। কিছুক্ষণ পর ৩ সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হয় সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বারবাসপুর গ্রামে। মৃত ৩ শিশুর বড় আদিত্যের বয়স ৩, বড় মেয়ে আঁচলের বয়স ৪ আর ছোট মেয়ে আকাঙ্ক্ষার বয়স মাত্র ২ বছর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026