National

মধ্যপ্রদেশে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাজিক ফিগার অধরাই

মধ্যপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ছিল ২৩০টি। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ছিল ১১৬। কিন্তু সেই অঙ্ক ছুঁতে পারলনা কেউই। মঙ্গলবার দিনভর যদি বিস্ফারিত চোখে সকলে কোনও একটি রাজ্যের ফলের দিকে চেয়ে থেকেছেন তবে তা মধ্যপ্রদেশ। ১১৬-র আশপাশেই ঘোরাফেরা করছিল কংগ্রেস ও বিজেপির আসন সংখ্যা। কখনও এ এগিয়েছে তো কখনও অন্যজন। হাত, পদ্মের এই কঠিন লড়াই উপভোগও করছিলেন সকলে। যদিও এই ২ দলই তখন দর কষাকষি শুরু করে দিয়েছে। অন্য জয়ী দলগুলোর সঙ্গে কথা বলাও শুরু করে ২ পক্ষের নেতৃত্ব। তবে শেষ পর্যন্ত কোনও দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি। তবে সবচেয়ে বেশি আসন পেয়েছে কংগ্রেসই। তাদের ঝুলিতে এসেছে ১১৩টি আসন। ম্যাজিক ফিগার থেকে ৩টি আসন দূরে। অর্থাৎ তাদের সরকার গড়তে দরকার অন্য দলের ৩ জন বিধায়কের সমর্থন। যারমধ্যে সমাজবাদী পার্টি ঘোষণাই করে দিয়েছে তারা কংগ্রেসের সঙ্গে থাকছে। বিএসপি জানিয়েছে তারা আর যাই হোক বিজেপিকে সঙ্গ দেবে না।

ফলে যা পরিস্থিতি তাতে কংগ্রেসের সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল। বিজেপিকে সেক্ষেত্রে হয়তো ক্ষমতা থেকে সরে বসতে হবে বিরোধী আসনে। তবে বিজেপির সংগ্রহ শেষ পর্যন্ত ১০৯ আসন। কংগ্রেস সরকার গড়তে না পারলে তাদের ডাক আসবে। সেক্ষেত্রে তাদের আরও ৭ বিধায়কের সমর্থন জোগাড় করতে হবে। সেটা সময় বলবে। কিন্তু যেভাবে হাতের মুঠোয় থাকা মধ্যপ্রদেশও বিজেপির হাত ছাড়া হচ্ছে তাতে কিন্তু সার্বিকভাবে তাদের গোবলয়ে ভোট অনেকটাই ধাক্কা খেয়েছে। যা ২০১৯-এর আগে গেরুয়া শিবিরের জন্য ভাল খবর নয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026