National

ছত্তিসগড়ে কংগ্রেসের তুফানি জয়

লড়াইটাই দিতে পারল না বিজেপি। ছত্তিসগড় বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এখানে গত ১৫ বছর ধরে শাসন করছে বিজেপি। সেই বিজেপিকে এবার কার্যত মুছে দিল হাত। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই ট্রেন্ড পরিস্কার হতে শুরু করে। তুফানি গতিতে বিজেপিকে পিছনে ফেলে বাড়তে থাকে কংগ্রেসের এগিয়ে থাকার ছবি। সেই ছবি যত দিন গড়িয়েছে ততই পরিস্কার করে দিয়েছে ছত্তিসগড়ের ভবিষ্যৎ। রমন সিং সরকারের ভবিষ্যৎ। এদিন বিজেপির রমন সিং সরকারের অধিকাংশ মন্ত্রী হেরেছেন।

ছত্তিসগড়ে মোট আসন ৯০টি। তারমধ্যে কংগ্রেস দুপুর থেকে ৬০-এর ওপর ঘোরাফেরা করেছে। কিন্তু ম্যাজিক ফিগার ৪৫ তারা টপকে যায় অনেক আগেই। ফলে ছত্তিসগড়ে বিজেপি যে ধরাশায়ী তা অনেক আগেই পরিস্কার হয়ে যায়। ছত্তিসগড়ে যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল ৪৯টি আসন। সেখানে এবার তা ১৩-১৪-এ নেমে যায়। বোঝাই যাচ্ছে বিজেপি সরকারের প্রতি কতটা বিরক্ত ছিলেন সেখানকার সাধারণ মানুষ।

অন্যদিকে গতবার নির্বাচনে ছত্তিসগড়ে কংগ্রেসের ঝুলিতে ছিল ৩৯টি আসন। এবার তা অনেকটাই বেড়েছে। ছত্তিসগড় যে কংগ্রেস জিততে চলেছে তা এদিন শুরু থেকই বোঝা যাচ্ছিল। ফলে সেখানে ভোটের ফলাফল বার হওয়ার আগেই আনন্দ উৎসব শুরু করে দেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। ওড়ে আবির, বাজে বাদ্য, বিলি হয় মিষ্টি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026