National

কংগ্রেসের হাতে রাজস্থানের রাজপাট

বিজেপির রাজস্থানে পরাজয় নিশ্চিত। তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বাস্তবে হলও তাই। এদিন বেলা যত গড়িয়েছে ততই কংগ্রেসের সঙ্গে বিজেপির আসন সংখ্যার দূরত্ব বেড়েছে। তবে দীর্ঘ সময় ধরেই এটা পরিস্কার হচ্ছিলনা কংগ্রেস আদৌ ১০০ আসনের কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারবে কিনা। দুপুর যত গড়িয়েছে ততই সে ছবি পরিস্কার হয়েছে। কংগ্রেস টপকেছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার। তবে সেঞ্চুরি হাঁকানোর পর তার সঙ্গে বড় একটা আসন যোগ করতে সমর্থ হয়নি কংগ্রেস। তাতে কী? রাজস্থানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থাকার সুবাদে কোনও দলকে ভরসা না করেই সরকার গড়তে পারছে তারা।

রাজস্থানে আসন সংখ্যা ১৯৯টি। ম্যাজিক ফিগার ১০০। এদিন দুপুর পর্যন্তও সেই লক্ষ্য ছুঁতে পারেনি কংগ্রেস। ধারে কাছে ঘুরছিল। তবে টঙ্ক আসন থেকে জেতা কংগ্রেস নেতা শচীন পাইলট সংবাদমাধ্যমকে আত্মবিশ্বাসের সঙ্গেই জানান তাঁরাই সরকার গড়ছেন। অন্য দলগুলির সঙ্গেও কথা শুরু করেছেন। ফলে কংগ্রেস ২টো রাস্তাই খুলে রাখছিল। নিরঙ্কুশ হল তো ভাল। নয়তো অন্য দলগুলিকে পাশে টেনে সরকার গড়ার জন্য ঝাঁপাবে তারা।

রাজস্থানে বসুন্ধরা রাজের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ অনেক দিন ধরেই জনমানসে জমাট বেঁধেছিল। সেইসঙ্গে বসুন্ধরা ও অমিত শাহের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকার খবরও চাপা ছিলনা। সরকারের কাজে ক্ষুব্ধ বেশ কিছু নেতা বেরিয়ে গিয়ে এবার বিক্ষুব্ধ বিজেপি হয়ে নির্দলের টিকিটে লড়েন। বেশ কিছু আসন তাঁদের দখলে গেছে। ফলে ঘরে বাইরে চাপে এবার রাজস্থানের রাজ্যপাট হারাতে হল বিজেপিকে।

গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপির দখলে ছিল ১৯৯টির মধ্যে ১৬৩টি আসন। কংগ্রেস মাত্র ২১টি আসনে জয়ী হয়েছিল। এবার সেই ছবি গেল বদলে। বিজেপি এবার প্রায় ৯৪টি আসন হারিয়েছে। সেখানে কংগ্রেস গতবারের চেয়ে ৮২টি আসনে বেশি জিতেছে। কংগ্রেসের এই বালি ঝড়েই শেষ পর্যন্ত রাজস্থানে ধূলিসাৎ হয়ে গেল বিজেপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026