National

তেলেঙ্গানায় টিআরএস ঝড়, চন্দ্রশেখরের অ্যাম্বাসেডরেই সওয়ার রাজ্যবাসী

দেশের সবচেয়ে নবীন প্রদেশ তেলেঙ্গানা। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি সেখানে সরকার গড়ে। এদিন সেই রাজ্যের কার্যত প্রথম সম্পূর্ণ বিধানসভা নির্বাচনে সেই টিআরএস ম্যাজিক দেখাল। মোট আসনের ৭৫ শতাংশই দখলে নিল তারা। অন্যদিকে কংগ্রেস অনেক আশা করে তেলেগু দেশম পার্টি সহ ৪টি দলকে নিয়ে জোট গড়লেও সেই জোট মুখ থুবড়ে পড়েছে। তেলেঙ্গানার মানুষের অধিকাংশের ভোটই গিয়ে পড়েছে অ্যাম্বাসেডর গাড়িতে।

তেলেঙ্গানায় নির্বাচনের আগে পিপলস ফ্রন্ট গড়ে টিআরএস-কে ধাক্কা দেওয়ার তোড়জোড় করেছিল কংগ্রেস। কিন্তু সেই জোটকে এদিন কার্যত অস্বীকার করেছেন সেখানকার সাধারণ মানুষ। এদিন সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই ট্রেন্ড পরিস্কার হয়ে যায়। তেলেঙ্গানায় প্রায় বাধাহীনভাবেই জয়ী হতে থাকে গোলাপি শিবির। উড়তে থাকে গোলাপি আবির। এখানে কোনও সময়েই কোনও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়নি। বরং সময় যত এগিয়েছে ততই আসন সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থেকেছে টিআরএসের। অন্যদিকে হারতে থেকেছেন কংগ্রেসের তাবড় নেতারা। ১১৯ আসনের তেলেঙ্গানায় টিআরএসের ঝুলিতেই গেছে ৮৫টি আসন। কংগ্রেস জোট জিতে নিয়েছে ২৩টি আসন। যারমধ্যে টিডিপি-র রয়েছে ২টি আসন। বাকিটা কংগ্রেসের। বিজেপি জিতেছে ৩টি আসন। তাদের ২টি আসন হাতছাড়া হয়েছে। অন্য দলগুলি মিলিয়ে পেয়েছে ৮টি আসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026