প্রতীকী ছবি
ভারতে অনেকগুলি বিখ্যাত সমুদ্রতট রয়েছে। কিন্তু ভারতের কাউকে যদি বলা হয় গোয়া কোথায় আলাদা? তবে বোধহয় অধিকাংশেরই উত্তর হবে গোয়ার সমুদ্র সৈকতে বিকিনি পরিহিতা বিদেশিনীদের জন্য। এবার সেই বিকিনি পরে গোয়ায় মন্দির বা চার্চে ঢুকে পড়া আটকে দিলেন গোয়ার পুরমন্ত্রী সুধীর ধাবালিকর। পর্তুগাল থেকে ফিরে মন্ত্রী সোমবার জানিয়ে দিয়েছেন, মন্দির বা চার্চে বিকিনি পরে আর ঢুকতে পারবেননা কেউ। এটা ভারতীয় সংস্কৃতির বিরোধী বলে ব্যাখ্যা করেন তিনি। সুধীর ধাবালিকর দাবি করেন, কোনও ভারতীয় পরিবারই এটা মেনে নেবেননা যে কোনও মহিলা বিকিনি পরে মন্দির বা চার্চে প্রবেশ করুন।
পাশাপাশি সোমবার গোয়ার পুরমন্ত্রী আরও জানান, কোনও ‘পাবলিক প্লেস’-এও বিকিনি পরা গোয়ায় নিষিদ্ধ হচ্ছে। কেবল কেউ চাইলে ব্যক্তিগত এলাকায় বিকিনি পরে ঘুরতেই পারেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…